করোনা আক্রান্তের সংখ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা কে ছাড়িয়ে গেল ঝাড়্গ্রাম জেলা - The News Lion

করোনা আক্রান্তের সংখ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা কে ছাড়িয়ে গেল ঝাড়্গ্রাম জেলা

 


দি নিউজ লায়নঃ     পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলায় করোণা আক্রান্তের সংখ্যা বেশি । রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে প্রকাশ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার করোণা সংক্রমণে আক্রান্ত হয়েছে ৩৯ জন। সেখানে ঝাড়গ্রাম জেলায় করোণা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। কিন্তু ঝাড়গ্রাম জেলায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে। 


করোণা সংক্রমণে আক্রান্তর সংখ্যা বাড়ায় ঝাড়গ্রাম পৌরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে  ১১ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। সেইসঙ্গে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জানানো হয়েছে ।এছাড়াও রাত ন'টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। 


ঝাড়্গ্রাম জেলা জুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু উদ্বেগ বাড়িয়েছে ঝাড়গ্রাম শহরে করোনা পরিস্থিতি নিয়ে। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রতি সপ্তাহে একদিন ঝাড়গ্রাম পৌরসভা এলাকা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 আগামী ২২ শে জুলাই বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ঝাড়গ্রাম শহর সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের বিধিনিষেধ গুলি সর্বস্তরের মানুষকে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও মুখে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার থেকে ঝাড়গ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় ঝাড়গ্রাম জেলা জুড়ে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.